মানিকগঞ্জের হরিরামপুরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পরিবেশ দূষণ রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা ও পোস্টার প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার ঝিটকা বাজারে এই সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় পরিবেশ দূষণের কারণ, এর ক্ষতিকর প্রভাব এবং পরিবেশ রক্ষায় করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

বসুন্ধরা শুভসংঘ হরিরামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবু সাই (সায়েম খান) এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সভাপতি সজিব গুহ মজুমদার। সভায় ঝিটকা আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কমল রাজবংশীসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তব্যে শিক্ষক কমল রাজবংশী বলেন, পরিবেশ আমাদের বেঁচে থাকার অন্যতম প্রধান ভিত্তি। কিন্তু দিন দিন পরিবেশদূষণ ভয়াবহ আকার ধারণ করছে। এর ফলে মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে এবং প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। শিক্ষার্থীদের এখন থেকেই পরিবেশ রক্ষার বিষয়ে সচেতন হতে হবে। যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলা, প্লাস্টিকের ব্যবহার কমানো এবং গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে। মনে রাখতে হবে, পরিবেশ রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।

বসুন্ধরা শুভসংঘ হরিরামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবু সাই (সায়েম খান) বলেন, অতিরিক্ত প্লাস্টিক ব্যবহার, যত্রতত্র বর্জ্য ফেলা, জলাশয় দূষণ এবং নির্বিচারে গাছ কাটার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। পরিবেশ রক্ষায় শুধু আলোচনা করলেই হবে না, আমাদের দৈনন্দিন জীবনেও ইতিবাচক পরিবর্তন আনতে হবে। আমি বিশেষভাবে শিক্ষার্থীদের আহ্বান জানাই, তারা যেন নিজেদের বিদ্যালয়, বাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেয় এবং অন্যদেরও উদ্বুদ্ধ করে। ছোট ছোট সচেতন উদ্যোগই বড় পরিবর্তনের পথ তৈরি করতে পারে।

সমাপনী বক্তব্যে বসুন্ধরা শুভসংঘ হরিরামপুর উপজেলা শাখার সভাপতি সজিব গুহ মজুমদার বলেন, আজকের এই আয়োজনের মূল উদ্দেশে পরিবেশ দূষণ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা। আমরা যদি এখনই সচেতন না হই, তাহলে আগামী দিনে এর ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। তাই নিজেদের সচেতন হওয়ার পাশাপাশি পরিবার ও সমাজকেও সচেতন করতে। আসুন, আমরা সবাই মিলে একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার করি।

বিডি-প্রতিদিন/টিএ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews