স্বল্প দৈর্ঘ্যের ভিডিও প্ল্যাটফর্ম ‘শর্টস’-এ একাধিক নতুন ফিচার ও পরিবর্তন নিয়ে এসেছে ইউটিউব। এসব পরিবর্তনের মাধ্যমে ব্যবহারকারীদের জন্য শর্টস দেখার অভিজ্ঞতা আরও সহজ, দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় করার লক্ষ্য নিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, গুগলের মালিকানাধীন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব শর্টসে নতুন একটি অপশন যুক্ত করেছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা ভিডিও দ্বিগুণ গতিতে (২x স্পিড) দেখতে পারবেন। ইউটিউবের মতে, এই ফিচার ব্যবহারকারীদের দ্রুত তথ্য গ্রহণ এবং ভিডিওর পছন্দের অংশে দ্রুত পৌঁছাতে সহায়তা করবে।

এছাড়া শর্টস থেকে ‘ডিসলাইক’ বাটন সরিয়ে নেওয়া হয়েছে। ব্যবহারকারীরা কোনো নির্দিষ্ট ধরনের কনটেন্ট এড়িয়ে যেতে চাইলে এখন ‘নট ইন্টারেস্টেড’ এবং ‘ডোন্ট রিকমেন্ড দিস চ্যানেল’ অপশন ব্যবহার করতে পারবেন।

নতুন পরিবর্তনের অংশ হিসেবে ভিডিও পছন্দ করার ক্ষেত্রে প্রচলিত থাম্বস-আপ আইকনের পরিবর্তে হার্ট ইমোজি যুক্ত করা হয়েছে।

ইউটিউব আরও একটি নতুন ‘ক্লিয়ার স্ক্রিন মুড’ চালু করেছে। এই মোড চালু করলে ভিডিও দেখার সময় পর্দা থেকে বিভিন্ন আইকন, বাটন ও লেখাগুলো সাময়িকভাবে আড়াল হয়ে যাবে। ফলে ব্যবহারকারীরা আরও পরিষ্কার ও বাধাহীনভাবে ভিডিও উপভোগ করতে পারবেন।  

আরও পড়ুন

আরও পড়ুন

অবৈধ ওয়াকিটকি ব্যবহারে সতর্কবার্তা

অবৈধ ওয়াকিটকি ব্যবহারে সতর্কবার্তা

প্রতিষ্ঠানটির দাবি, এসব পরিবর্তন শর্টস ব্যবহারের অভিজ্ঞতাকে আরও স্বতঃস্ফূর্ত ও ব্যবহারবান্ধব করে তুলবে। তবে নতুন ফিচারগুলো ধাপে ধাপে চালু করা হবে এবং এ বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সূচি প্রকাশ করা হয়নি।

টিকটক ও ইনস্টাগ্রাম রিলসের জনপ্রিয়তার পর স্বল্প দৈর্ঘ্যের ভিডিওর বাজারে প্রবেশ করে ইউটিউব শর্টস। অল্প সময়ের মধ্যেই এটি বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে।

ইউটিউবের প্রধান নির্বাহী কর্মকর্তা নিল মোহানের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুন মাসে ইউটিউব শর্টসের দৈনিক ভিউয়ের সংখ্যা ২০০ বিলিয়নে পৌঁছেছে।

সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে, শুধু মোবাইল নয়, টেলিভিশনের পর্দাতেও শর্টসের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। বর্তমানে প্রতি মাসে দর্শকরা প্রায় ২ বিলিয়ন ঘণ্টা সময় ব্যয় করছেন শর্টস কনটেন্ট দেখার পেছনে।

সূত্র: সামা অনলাইন 



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews