আবারও অভিনয়ে ফিরতে চান এই সময়ের ব্যস্ত এবং সফল ডিজে সুলতানা রাজিয়া সুমী। তিনি শোবিজ দুনিয়ার ডিজে সুমী নামেই পরিচিত। ইভেন্ট, কর্পোরেট, ক্লাব আর ওয়েডিংয়ের শো নিয়েই এখন তার ব্যস্ততা। হ্যাভি মেটাল মিউজিকের শব্দ নিয়েই খেলা তার। নিজে নাচেন অন্যকে নাচান। মিডিয়ায় কাজ করবেন এমন স্বপ্ন এবং দুর্বলতা অনেক আগে থেকেই। যে কারণে প্রস্তুতিটাও ছিল তার।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে নাচ এবং অভিনয়ের ওপর প্রশিক্ষণ নেন ২০০২ সালে। এরপর অভিনয়ে সম্পৃক্ত হন ২০০৩ সালে। কাজ শুরুর পর থেকেই চলচ্চিত্র, টিভি এবং বিজ্ঞাপনে দারুণ ব্যস্ত হয়ে পড়েন। এভাবেই কেটে যায় টানা সাত বছর। ডিজে সুমী অভিনীত প্রথম চলচ্চিত্র চিত্রপরিচালক মোস্তাফিজুর রহমান বাবুর ‘মায়ের স্বপ্ন’। এরপর উত্তম আকাশ, সায়মন তারিকসহ অনেকের সিনেমাতেই কাজ করেছেন। টিভিতে বেশি কাজ করেছেন নজরুল কোরেশী ও দেবাশিষ বড়ুয়া দ্বীপের। ওই সময় একাধিক বিজ্ঞাপনের মডেল হয়ে আলোচনায় আসেন।

- Advertisement -

হঠাৎ করেই ২০১০ সালে জড়িয়ে পড়েন ডিজে প্রফেশনে। ডিজে প্রফেশন নিয়ে তখন এতটাই ব্যস্ত হয়ে পড়েন যে, অভিনয়ে সময় দেয়া তার পক্ষে অসম্ভব হয়ে পড়ে। ফলে দীর্ঘ বিরতি পড়ে অভিনয়ে। এখন আবার অভিনয়েই ফিরতে চান। অভিনয়ই এখন তার ধ্যানজ্ঞান। এজন্য পুরোনোদের সঙ্গে যোগাযোগও শুরু করেছেন। ডিজে সুমী জানান, মৃত্যুর আগ পর্যন্ত অভিনয় নিয়েই থাকতে চান। মিডিয়ায় কাজ নিয়ে কোনো কষ্টের কথা জানতে চাইলে ডিজে সুমী বলেন, ‘মিডিয়ার কাজ করতে আমার সবসময় ভালো লাগে। কোনো কাজই আমার কাছে কষ্টের মনে হয় না বরং আগ্রহ আরও বাড়িয়ে দেয়।’

- Advertisement -



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews