রাজধানীর বিজয় সরণির কলমিতলা মার্কেটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য সামর্থ্য অনুযায়ী সম্ভব সবকিছু করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন।

বৃহস্পতিবার (২১ মে) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত কলমিতলা মার্কেটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ ও ব্যাংক চেক বিতরণকালে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

মহানগরীর প্রচার-মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকারের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন তেজগাঁও দক্ষিণ থানা আমির ইঞ্জিনিয়ার নো’মান আহমেদি, সেক্রেটারি ফরিদ আহমেদ রুবেল ও মার্কেট ব্যবসায়ী কমিটির সভাপতি মানিক মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে সাইফুল আলম খান মিলন বলেন, রাজধানী ঢাকাসহ সারাদেশে অগ্নিদুর্ঘটনার প্রকোপ আশঙ্কাজনকভাবে বেড়েই চলেছে। ফলে প্রতি বছর ব্যাপকভাবে জানমালের ক্ষয়ক্ষতি হচ্ছে। এরই ধারাবাহিকতায় কলমিতলা মার্কেটে ভয়াবহ অগ্নিদুর্ঘটনায় ব্যবসায়ীরা একেবারে সর্বস্বান্ত হয়ে পড়েছেন। এর পুরোপুরি ক্ষতিপূরণ করা কারও পক্ষেই সম্ভব নয়। তবে ক্ষতিগ্রস্তদের প্রতি সহানুভূতি দেখানোর জন্য আমরা সামর্থ্য অনুযায়ী সামান্য উপহার নিয়ে হাজির হয়েছি। তিনি ক্ষতিগ্রস্তদের ধৈর্য ধারণের পরামর্শ দিয়ে বলেন, বিপদে ধৈর্য ধারণ ও আল্লাহর ওপর ভরসা রাখাই বুদ্ধিমানের কাজ। ব্যবসায়ীরা অতিদ্রুত তাদের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন বলে তারা আশা প্রকাশ করেন।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, অপরিকল্পিত নগরায়ন ও নির্মাণের ক্ষেত্রে ইমারত বিধি অনুসরণ না করার কারণেই প্রতিনিয়তই অগ্নিদুর্ঘটনা ঘটছে। তাই আগামী দিনে এই ধরনের দুর্ঘটনা রোধে ঢাকা সিটিকে মানবিক ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে হবে। তিনি অগ্নিদুর্গতদের সহায়তায় এগিয়ে আসতে সমাজের সক্ষম ব্যক্তিদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে কলমিতলা মার্কেটের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪০ জন ব্যবসায়ীর মাঝে নগদ অর্থ ও ব্যাংক চেকের মাধ্যমে মোট ১৫ লাখ টাকা আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। জামায়াত নেতৃবৃন্দ আগামীতেও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews