কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আইনশৃঙ্খলার অবনতির ধারা অব্যাহত থাকলে বর্তমান সরকারের প্রতি মানুষের আস্থা একসময় পুরোপুরি হারিয়ে যাবে। 

রবিবার  (১৭ মে) কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত এনসিপির পদযাত্রা ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, আইনশৃঙ্খলার যে অবনতি হচ্ছে, এই ধারা যদি অব্যাহত থাকে, তাহলে এই সরকারের প্রতি মানুষের আস্থা যেভাবে তলানিতে ঠেকছে, কিছুদিনের মধ্যে সেই আস্থা আর থাকবে না।

অনুষ্ঠানে মেঘনা উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক এম কে রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন এনসিপির যুগ্ম-মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা ১০০ নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন হাসনাত আব্দুল্লাহ।

বিডিপ্রতিদিন/কেকে



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews