বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে পচা ও বাসি দই সংরক্ষণ এবং বিক্রির অভিযোগে 'শেরপুর দই ঘর' নামের একটি দইয়ের শো-রুমকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মহানগরের সাতমাথা এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বগুড়া জেলা কার্যালয় ও জেলা নিরাপদ খাদ্য অধিদফতর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

জানা গেছে, বৃহস্পতিবার মহানগরের সাতমাথা খান্দার রোডস্থ শেরপুর দই ঘরে অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর পরিবেশে পচা ও বাসি দই সংরক্ষণ এবং বিক্রির প্রমাণ পাওয়া যায়। পরে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের প্রতিষ্ঠানের ম্যানেজার আনিসুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান বলেন, পচা ও বাসি দই বিক্রির অপরাধে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। 

অভিযানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রাসেল ও জেলা পুলিশের সদস্যরা। 

বিডি প্রতিদিন/এআরএ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews