দেশের রং খাতের শীর্ষ প্রতিষ্ঠান বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মহসিন হাবিব চৌধুরী। আগামী ১ আগস্ট থেকে তার এই নিয়োগ কার্যকর হবে। 

গত ২৯ এপ্রিল কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সভায় বিদায়ী এমডি রুপালি হক চৌধুরীকেও প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ নতুন দায়িত্ব ও পরিচালক পদে রাখার সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা পর্ষদ।

বার্জার পেইন্টস জানিয়েছে, নবনিযুক্ত এমডি মহসিন হাবিব চৌধুরীর এই নিয়োগ ২০২৬ সালের বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষে চূড়ান্ত হবে। তিনি ১৯৯৫ সালে বার্জারে যোগদান করেন। তিন দশকের ক্যারিয়ারে বিক্রয়, বিপণন ও অপারেশনাল ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।

এদিকে, বর্তমান এমডি মিসেস রুপালি হক চৌধুরীকে এক্সিকিউটিভ ডিরেক্টর, বিপিবিএল সাবসিডিয়ারিজ; কো-অর্ডিনেশন ডিরেক্টর, জয়েন্ট ভেঞ্চারস; এবং নন-এক্সিকিউটিভ ডিরেক্টর ‘এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে নতুন দায়িত্ব পালন করবেন। আগামী ১ আগস্ট থেকে দুই বছরের জন্য তিনি এই নিয়োগ পাবেন। রুপালী চৌধুরী ২০০৮ সাল থেকে প্রতিষ্ঠানটির এমডি হিসেবে সফলভাবে নেতৃত্ব দিয়ে আসছেন। তার নেতৃত্বে কোম্পানি উল্লেখযোগ্য সম্প্রসারণ ও রূপান্তরের বিভিন্ন ধাপ অতিক্রম করেছে।  

পর্ষদের সভায় দুই কর্মকর্তার অসাধারণ নেতৃত্বের প্রশংসা করে কৃতজ্ঞতা জানানো হয়। সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন এই নেতৃত্বের অধীনেও বার্জার তাদের দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি ও বাজার নেতৃত্ব ধরে রাখতে সক্ষম হবে।



বিডি-প্রতিদিন/এমই



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews