নোয়াখালী পৌরসভায় নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। যুবদল নেতা ও পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবুল খায়ের সোহেলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার দুপুরে পৌর কল্যাণ হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহানের ছেলে মো. সবুজ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, অ্যাডভোকেট দিদার, বিএনপি নেতা আবু হানিফ, রুবেলসহ দলীয় নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে ৪ নম্বর ওয়ার্ডের নিম্ন আয়ের প্রায় ৪০০ নারী ও পুরুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
বক্তারা বলেন, আবুল খায়ের সোহেল দীর্ঘদিন ধরে এলাকায় সামাজিক ও মানবিক কার্যক্রমে যুক্ত রয়েছেন। তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছেন।
বিডি-প্রতিদিন/এমই