ফলো করুন

গুগল সার্চ ইঞ্জিন তাদের বিশেষ ডুডলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশের লাল-সবুজ পতাকা যুক্ত করেছে। স্বাধীনতার প্রতি সম্মান জানিয়ে হোমপেজে এই বিশেষ আয়োজন করেছে গুগল।

আজ বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে এটি দেখা যাচ্ছে। ডুডলের ওপর ট্যাপ করলে লেখা উঠছে ‘বাংলাদেশ ইনডিপেনডেন্স ডে’। 

গুগলের হোমপেজে দেখা গেছে, এতে প্রবেশ করলেই নীল-সাদা আকাশে লাল-সবুজের পতাকা ঢেউ খেলে উড়তে দেখা গেছে। যার নিচেই ইংরেজিতে গুগল লেখা রয়েছে। এতে ক্লিক করলে আজকের ডুডলে পেজ খোলা হচ্ছে। 

গুগল প্রায়ই বিভিন্ন ঐতিহাসিক ও সাংস্কৃতিক উপলক্ষে বিশেষ ডুডল প্রকাশ করে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের জাতীয় দিবস উপলক্ষে এই বিশেষ ডুডল প্রকাশ করা হয়েছে।

আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের মধ্য দিয়ে শুরু হওয়া বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াই ১৯৭১ সালে এসে পূর্ণাঙ্গ রূপ পায়। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে জাতীয় পর্যায়ে নেয়া হয়েছে নানা কর্মসূচি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews