ইতালিতে বৈধভাবে পাঠানোর কথা বলে এক তরুণকে কেনিয়ার একটি মাফিয়া চক্রের কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগে তোতা মাল (৬২) নামের একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
র্যাব বলছে, গ্রেপ্তার তোতার বিরুদ্ধে অভিযোগ আছে, ইতালিতে পাঠানোর আশ্বাসে ওই তরুণের পরিবারের কাছ থেকে ১৬ লাখ টাকা নেওয়ার পর তাঁকে শ্রীলঙ্কা ও ভারত হয়ে কেনিয়ায় পাচার করা হয়। পরে তাঁকে ছাড়িয়ে আনতে পরিবারের কাছে আরও পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। তিন লাখ টাকা পরিশোধ করলেও দেশে ফিরতে পারেননি ওই তরুণ।