মালে স্টেডিয়ামের আলোয় আবারও সাহসী এক প্রতিরোধের গল্প লিখল বাংলাদেশের তরুণরা। আফগানিস্তানের বিপক্ষে মাথা নত করেনি লাল-সবুজের দল। শেষ পর্যন্ত গোলশূন্য ড্রয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ।

মালদ্বীপের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত চার জাতির আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে এটি ছিল বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে এক পয়েন্ট পাওয়ার পর এবার আফগানিস্তানের বিপক্ষেও একই ফল তুলে নিল মারুফুল হকের শিষ্যরা।

টুর্নামেন্টে টানা দ্বিতীয় ম্যাচেও গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে। দুই ম্যাচে দুই পয়েন্ট নিয়ে এখনো ফাইনালে ওঠার স্বপ্ন বেঁচে আছে লাল-সবুজদের।

রোববার গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচে জয় পেলে ফাইনালে খেলার সম্ভাবনা টিকে থাকবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews