সুনামগঞ্জে সামাজিক বনায়নের গাছ কাটায় অনিয়ম দূরকরা,বন বিভাগের অসচ্ছতা দূরীকরণ,পরিবেশবান্ধব ও নিরপেক্ষ তদন্তের দাবিতে স্মারকলিপি প্রদান হাওর ও নদী রক্ষা আন্দোলনের নেতৃবৃন্ধ। এছাড়াও চারটি দাবী জানানো হয় সংগঠনের পক্ষ থেকে।
সোমবার (২৪ আগষ্ট) দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসক মিনহাজুর রহমানের কাছে স্মারকলিপি দেয়া হয়। এর অনুলিপি বিভাগীয় কমিশনার,বিভাগীয় বন কর্মকর্তা (DFO) কেও দেয়া হয়েছে।
উপস্থিত ছিলেন এসময় জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. মতিউর রহমান খান,হাওর ও নদী রক্ষা আন্দোলনের সভাপতি মো. রাজু আহমেদ, সহ সভাপতি মোঃ মুজাহিদুল ইসলাম মজনু, ওবায়দুল মুন্সী, সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল হক মিলন, সাংগঠনিক সম্পাদক ইজাজুল হক চৌধুরী নাছিম, আইন বিষয়ক সম্পাদক মোঃ আইন উদ্দিন, পৌর কমিটির আহ্বায়ক আকিফুজ্জামান রিপন প্রমূখ।
সংগঠনের দাবী গুলো হলো,
১. নিরপেক্ষ ও পরিবেশবান্ধব তদন্ত: জেলা প্রশাসন কর্তৃক গঠিত তদন্ত কমিটিকে অবশ্যই সম্পূর্ণ নিরপেক্ষ, পরিবেশবান্ধব এবং জনস্বার্থ রক্ষা করে কাজ করতে হবে। তদন্তের একটি কার্যকর, স্বচ্ছ ও দৃশ্যমান রিপোর্ট অতি দ্রুত সুনামগঞ্জ জেলাবাসীর সামনে প্রকাশ করতে হবে।
২. বন বিভাগের অসচ্ছতা দূরীকরণ: সামাজিক বনায়নের গাছ কাটা, লট বরাদ্দ এবং লভ্যাংশ বণ্টনে বন বিভাগের যে জবাবদিহিতার অভাব রয়েছে, তা দূর করতে হবে। সব ধরনের কর্মকাণ্ডে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।
৩. গাছ কাটার নেপথ্যে বন বিভাগ, সুবিধাভোগী জনগোষ্ঠী, স্থানীয় প্রশাসন ও প্রভাবশালী সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত পূর্বক শাস্তির ব্যবস্থা গ্রহন করতে হবে।
৪. ভবিষ্যৎ পরিকল্পনা ও বনায়ন রক্ষা: পরিবেশ ধ্বংসকারী যেকোনো উপায়ে গাছ কাটা চিরতরে বন্ধ করতে হবে এবং স্থানীয় জীববৈচিত্র্য রক্ষা করে নতুন বনায়ন কর্মসূচি গ্রহণ করতে হবে।
হাওর ও নদী রক্ষা আন্দোলন সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল হক মিলন জানান, জেলার সামাজিক বনায়নের গাছ কাটার আত্মঘাতী সিদ্ধান্তের বিরুদ্ধে সাধারণ মানুষ তীব্র ক্ষোভ প্রকাশ করে আসছিল। জেলার পরিবেশ রক্ষায় আমাদের যৌক্তিক দাবিগুলো বিবেচনা করবে এবং বন বিভাগের অনিয়মের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করবে আমরা আশা করছি।
হাওর ও নদী রক্ষা আন্দোলন এর সভাপতি মো. রাজু আহমেদ জানান,গাছ কাটা স্থগিত হলেও সামাজিক বনায়ন কর্মসূচির পেছনে থাকা দীর্ঘদিনের অনিয়ম,চরম অব্যবস্থাপনা এবং বন বিভাগের সামগ্রিক অসচ্ছতা জেলাবাসীকে গভীর ভাবে উদ্বিগ্ন করে তুলেছে। হাওর অঞ্চলের পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে দ্রুত এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজনীয়।
এনআই