কানাডার অ্যালবার্টার ক্যালগেরি শহরে চলছে বিশ্বের সবচেয়ে বড় রোডিও শো ‘ক্যালগেরি স্ট্যাম্পিড’। বিভিন্ন দেশ থেকে আসা পর্যটক আর প্রবাসী বাঙালিদের প্রাণের স্পন্দন আর পর্যটকদের আনাগোনায় মুখর পুরো ক্যালগেরি শহর। 

ঐতিহ্যবাহী ক্যালগেরি স্ট্যাম্পিড প্রথম শুরু হয় ১৯১২ সালে। এটি কাউবয় খ্যাত ক্যালগেরির ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয়ের আইকনিক। এ বছর ৩ জুলাই থেকে শুরু হয়ে ১০ দিনের স্ট্যাম্পিড চলবে ১৩ জুলাই পর্যন্ত। বড় বাজেটের জমকালো এই উৎসবে এই প্রথমবারের মতো বাংলাদেশ ক্যালগারি স্ট্যাম্পিড প্যারেডে প্রতিনিধিত্ব করছে।

বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরি'র উদ্যোগে প্রচুরসংখ্যক প্রবাসী বাংলাদেশিরা দেশের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, শহীদ মিনার, সাভারের জাতীয় স্মৃতিসৌধ, এবং রয়েল বেঙ্গল টাইগারকে চারুকলা প্রদর্শনীর মধ্যে দিয়ে তুলে ধরেন। এ সময় বাংলাদেশের জাতীয় পতাকা বিশ্বের দরবারে লক্ষাধিক দর্শকদের নজর কাড়ে।

বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরি'র আয়োজকরা জানান, বাংলাদেশের রয়েছে নিজস্ব সংস্কৃতির বলয়। আমরা আমাদের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরার পাশাপাশি আমাদের নতুন প্রজন্ম কে বিদেশি সংস্কৃতির সঙ্গে একীভূত করতেই এই উদ্যোগ। আমাদের নতুন প্রজন্ম যুগের পর যুগ আমাদের সংস্কৃতি কে ধরে রাখবে এটাই আমাদের প্রত্যাশা।

বিডি-প্রতিদিন/টিএ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews