ঢাকায় নাগরিক উদ্যোগে আয়োজিত তিনদিনব্যাপী ঈদ উৎসবের প্রথম দিনের আয়োজন আজ অনুষ্ঠিত হবে রাজধানীর রবীন্দ্র সরোবর প্রাঙ্গণে। দিনব্যাপী মেহেদী উৎসবের পর সন্ধ্যায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে গান পরিবেশন করবেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ।

ঈদ উৎসব আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকার প্রাচীন নাগরিক ঐতিহ্য ও উৎসব সংস্কৃতি ফিরিয়ে আনার লক্ষ্যেই এই তিনদিনব্যাপী আয়োজন করা হয়েছে।

উৎসবের প্রথম দিন রবীন্দ্র সরোবরে মেহেদী উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে আয়োজন শুরু হবে। ঈদের দিন আয়োজন করা হবে বর্ণাঢ্য ঈদ মিছিল, যা শুরু হবে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে। নাগরিক অংশগ্রহণে এই মিছিল ঢাকার ঐতিহ্যবাহী ঈদ উদযাপনের ধারাকে স্মরণ করিয়ে দেবে।

আরও পড়ুন

আরও পড়ুন

সব ধর্ম-বর্ণের মানুষের সমান মর্যাদা নিশ্চিত হয়েছে: কায়সার কামাল

সব ধর্ম-বর্ণের মানুষের সমান মর্যাদা নিশ্চিত হয়েছে: কায়সার কামাল

উৎসবের তৃতীয় দিনে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ঘুড়ি উৎসব। বিভিন্ন বয়সী মানুষের অংশগ্রহণে আকাশজুড়ে রঙিন ঘুড়ি উড়ানোর মধ্য দিয়ে ঈদের আনন্দ উদযাপন করা হবে।

আয়োজকদের মতে, ঐতিহাসিকভাবে ঢাকায় ঈদ ছিল নাগরিক মিলন, সংস্কৃতি ও আনন্দ ভাগাভাগির এক বড় উপলক্ষ। সেই ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রেখেই নাগরিক অংশগ্রহণে এই ঈদ উৎসব আয়োজন করা হয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews