জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাবুগঞ্জ উপজেলা শাখার ২২ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।

সোমবার (৮ জুন) বরিশাল জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. আবু সাঈদ মুসা এবং সদস্য সচিব মুহাম্মদ আবু সাঈদ ফিরদৌস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নবগঠিত কমিটিতে মো. ফরিদ আহমেদকে আহ্বায়ক এবং মো. গোলাম কিবরিয়া সৌরভকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে। এছাড়া প্রভাষক সিরাজুল ইসলামকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে ২২ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ছয় মাসের জন্য এ আহ্বায়ক কমিটি বাবুগঞ্জ উপজেলায় দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।

কমিটি ঘোষণার পর দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নেতারা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে বাবুগঞ্জে এনসিপির সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews