চাঁপাইনবাবগঞ্জে সন্ত্রাসী হামলায় দুই সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে শহরের বাতেন খাঁ মোড়ে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন- চ্যানেল ওয়ানের প্রতিনিধি তারেক রহমান এবং মাই টিভির প্রতিনিধি তারেক আজিজ।

হামলার শিকার সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সোয়া ১০টার দিকে বাতেন খাঁ মোড়ে বসে চা খাচ্ছিলেন দুই সাংবাদিক। এ সময় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী রাব্বির নেতৃত্বে ৬-৭ জন অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায়। হামলায় তারেক রহমানকে রাস্তায় ফেলে প্রায় ৩০ মিনিট ধরে মারধর করা হয়। এ সময় তারেক আজিজকে ভাঙা চায়ের কাপ দিয়ে আঘাত করলে তার হাতের আঙুল কেটে যায়।

পরে হামলাকারীরা চলে গেলে স্থানীয়রা আহত দুই সাংবাদিককে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন বলেন, ভুক্তভোগী দুই সাংবাদিকের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

তিনি আরও বলেন, রাব্বীর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

বিডি-প্রতিদিন/এমএল



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews