টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের স্বপ্নীল পারফরম্যান্সে গুরুত্বপূর্ণ অবদান রেখে আইসিসি র‍্যাঙ্কিংয়ে আবারও সিংহাসনে ফিরলেন সিকান্দার রাজা। সর্বশেষ সাপ্তাহিক হালনাগাদে তিনি উঠে এসেছেন টি-টোয়েন্টি অলরাউন্ডারদের এক নম্বর স্থানে।

বুধবার প্রকাশিত পুরুষদের টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ২৯৪ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন রাজা। ২৮১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে নেমে গেছেন পাকিস্তানের সাইম আইয়ুব। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই দুই ক্রিকেটারের মধ্যে শীর্ষস্থান দখলের লড়াই চলছিল।

অলরাউন্ডার তালিকায় আরও উন্নতি করেছেন শিবাম দুবে, দুই ধাপ এগিয়ে উঠে এসেছেন সাত নম্বরে। তিন ধাপ উন্নতি করে আট নম্বরে জায়গা করে নিয়েছেন মোহাম্মদ নবী।

ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন অভিশেক শর্মা। বিশ্বকাপে প্রত্যাশা অনুযায়ী শুরু না হলেও তার রেটিং এখন ৮৭৭ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা ফিল সল্টের রেটিং ৮১৫।

দুই ধাপ এগিয়ে তিন নম্বরে উঠে এসেছেন পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান। ক্যারিয়ার সেরা ৮১০ রেটিং পয়েন্ট এখন তার ঝুলিতে।

বোলারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন বরুণ চক্রবর্তী। তার ঠিক পরেই আছেন রশিদ খান। বড় উত্থান হয়েছে দক্ষিণ আফ্রিকার করবিন বশের, ২১ ধাপ এগিয়ে উঠে এসেছেন তিন নম্বরে।

বিডি প্রতিদিন/মুসা



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews