জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে কুরুচিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদে সিরাজগঞ্জের বেলকুচিতে ঝাড়ু মিছিল করেছে নারীরা।

বুধবার বেলা ১২টায় ‘কর্মজীবী সচেতন নারী সমাজের’ উদ্যোগে এ ঝাড়ু মিছিলটি সোহাগপুর নূতনপাড়া আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

মিছিলে অংশ নেয়া বিপুল সংখ্যক নারীরা হাতে বিভিন্ন প্ল্যাকার্ড বহন করে জামায়াত আমীর বিরোধী দেন নানা স্লোগান। এ সময় তাঁরা কর্মজীবী নারীদের সম্মান ও অধিকার রক্ষার দাবি জানান।

পরে সংক্ষিপ্ত বক্তব্যে নারীরা বলেন, নারীরা সমাজ ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাঁদের নিয়ে অবমাননাকর বক্তব্য মেনে নেয়া যায় না। তাই প্রতিবাদ জানাতে আমরা এ ঝাড়ু মিছিল করছি। এজন্য তার শাস্তি দাবী করছি।

এএইচ




Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews