ইউরোপ ও আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়তে যান বিভিন্ন দেশের শিক্ষার্থীরা। এর মধ্যে ইউরোপের দেশ ফিনল্যান্ডে আছে ব্যতিক্রমী এক নিয়ম। দেশটিতে পিএইচডি ডিগ্রি অর্জনের আনুষ্ঠানিকতা শেষ হয় একটি ঐতিহ্যের মধ্য দিয়ে।  বিশ্ববিদ্যালয় ও কলেজগুলো ডক্টরেট ডিগ্রিধারীদের হাতে তুলে দেয় বিশেষভাবে তৈরি কালো সিল্কের টুপি ও একটি তরবারি।  খবর এনডিটিভির।

তাছাড়া জাঁকজমকপূর্ণ যে ‘ডিগ্রি প্রদান’ অনুষ্ঠানে এসব দেওয়া হয়, সেখানে থাকে শোভাযাত্রা, আনুষ্ঠানিক পোশাক ও প্রাচীন রীতির ভাষণ।

কালো ওই টুপিকে বলা হয় ডক্টরাল হ্যাট, যা বিদ্যাচর্চায় সাফল্য ও স্বাধীনতার প্রতীক। সব টুপি ব্যক্তিগত পরিমাপ অনুযায়ী আলাদাভাবে তৈরি করা হয়। সাবজেক্ট বা ফ্যাকাল্টির ওপর নির্ভর করে এর রং একটু-আধটু বদলায়। কলা ও মানবিক শাখার শিক্ষার্থীরা সাধারণত কালো টুপি পরেন, চিকিৎসাবিজ্ঞানে ডক্টরেটধারীরা পরেন সবুজ, আর চারুকলার ডক্টরেটদের টুপি হয় গাঢ় নীল রঙের।

অন্যদিকে তরবারিটি মূলত সত্য, নৈতিকতা ও জ্ঞানরক্ষার প্রতীক। এটি যুদ্ধের অস্ত্র নয়, বরং মিথ্যার বিরুদ্ধে সত্য ও গবেষণার শক্তি তুলে ধরার প্রতীকী উপকরণ। সব বিশ্ববিদ্যালয়ের তরবারি একই নকশায় তৈরি হয়। অনেক তরবারির ফলায় ফিনল্যান্ডের জাতীয় প্রতীক খোদাই করা থাকে।

আরও পড়ুন

আরও পড়ুন

ইরানে নতুন করে মার্কিন হামলা ভয়াবহ পরিণতি বয়ে আনবে: ল্যাভরভ

ইরানে নতুন করে মার্কিন হামলা ভয়াবহ পরিণতি বয়ে আনবে: ল্যাভরভ

এই টুপি ও তরবারি পরানো হয় আনুষ্ঠানিক ‘ডিগ্রি প্রদান’ অনুষ্ঠানে, যা ১৭০০ শতাব্দী থেকে চলে আসা একটি গুরুত্বপূর্ণ একাডেমিক আয়োজন। তবে এসব সামগ্রী বিশ্ববিদ্যালয় থেকে বিনা মূল্যে পাওয়া যায় না। অনেক শিক্ষার্থী নিজেরাই এগুলো কিনে নেন, কারণ এগুলোকে আজীবনের একাডেমিক মর্যাদার প্রতীক হিসেবে ধরা হয়।

দামও কম নয়

ব্যক্তিগত মাপে তৈরি একটি টুপির দাম প্রায় ৬০০ থেকে ১ হাজার ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৪ হাজার ২৮০ থেকে ১ লাখ ৭ হাজার ১৩৯ টাকা)। আর তরবারির দাম পড়ে ২৫০ থেকে ৫০০ ইউরো (প্রায় ২৬ হাজার ৭৮৪ থেকে ৫৩ হাজার ৫৬৯ টাকা)।

ফিনল্যান্ড এখনো পৃথিবীর কয়েকটি দেশের একটি, যেখানে এত আড়ম্বরপূর্ণ ডক্টরাল অনুষ্ঠান আজও প্রচলিত আছে। এ কারণে তাদের পিএইচডি সমাপনী অনুষ্ঠান বিশ্বে সবচেয়ে ভিন্নধর্মী হিসেবে বিবেচিত।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews