১ মে মহান মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের প্রতীক। ১৮৮৬ সালে শিকাগোতে ৮ ঘণ্টা কাজের দাবিতে শ্রমিকদের আত্মত্যাগের মাধ্যমে এই দিবসের সূচনা। আজও বিশ্বের অনেক দেশে, বিশেষ করে বাংলাদেশে, শ্রমিকরা ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা থেকে বঞ্চিত। গার্মেন্টস, কৃষি, নির্মাণসহ বিভিন্ন খাতে শ্রমিকদের অবদান অপরিসীম হলেও তারা প্রায়ই কম মজুরি, অতিরিক্ত কাজের চাপ এবং অনিরাপদ পরিবেশে কাজ করতে বাধ্য হন। নারী শ্রমিকরা বৈষম্য ও হয়রানির শিকার হন, আর শিশু শ্রমও এখনো উদ্বেগজনক। মে দিবস আমাদের মনে করিয়ে দেয়, শ্রমিকদের অধিকার নিশ্চিত করা জরুরি। এজন্য শ্রম আইন বাস্তবায়ন, ন্যায্য মজুরি নির্ধারণ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। সরকার, মালিকপক্ষ ও সমাজের সম্মিলিত উদ্যোগেই সম্ভব শ্রমিকদের মর্যাদা প্রতিষ্ঠা। শ্রমিক বাঁচলে দেশ এগোবে
মো. মাওদুদ হাসান মাহিন
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ