মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় সাত দিনব্যাপী আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি শুরু হয়েছে।

রবিবার বিকেলে উপজেলার ১ নম্বর উথুরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে কর্মসূচির প্রথম দিনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ও ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

অনুষ্ঠানে বক্তারা জিয়াউর রহমানের কর্মময় জীবন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তার ভূমিকা, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদান এবং জাতীয় উন্নয়নে নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। তাঁরা তাঁর আদর্শ অনুসরণের মাধ্যমে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রহুল আমীন মাসুদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়কবৃন্দ, ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বিডি-প্রতিদিন/এআইএস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews