এইচএসসি পাসেই চাকরির সুযোগ দিচ্ছে ওয়ালটন। দেশের শীর্ষ ইলেকট্রনিক্স পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি ‘সেলস রিপ্রেজেন্টেটিভ/সেলস অ্যাসোসিয়েট’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৮ জুন ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে ওয়ালটনের নিয়োগ বিজ্ঞপ্তি
প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
পদের নাম: সেলস রিপ্রেজেন্টেটিভ/সেলস অ্যাসোসিয়েট
পদসংখ্যা: ১০ জন
চাকরির ধরন: বেসরকারি, চুক্তিভিত্তিক
কর্মক্ষেত্র: মাঠ পর্যায়
আরও পড়ুন
আরও পড়ুন আকিজ বশির গ্রুপে চাকরি, পাবেন প্রতি বছর ইনক্রিমেন্ট

প্রার্থীর ধরন: শুধু পুরুষ
কর্মস্থল: দেশের যেকোনো স্থান
বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছর
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
আবেদনকারীদের ন্যূনতম উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পাস হতে হবে। ইলেকট্রনিক্স শিল্পে কাজের অভিজ্ঞতা থাকলে প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ থেকে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন ও সুযোগ-সুবিধা
নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে ১৫ হাজার টাকা। এছাড়া টি/এ, মোবাইল বিল, বিক্রয় কমিশন, মুনাফার অংশ, ডি/এ এবং বছরে দুটি উৎসব বোনাসসহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৮ জুন ২০২৬