গাজীপুরে একটি ময়লার স্তুপ থেকে মানব কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। তার পরিচয় শনাক্ত করা যায়নি। 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানার এসআই শহিদুল ইসলাম জানান, গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানাধীন কামারজুড়ি এলাকায় ময়লা আবর্জনার স্তুপের পাশে মানুষের একটি কঙ্কাল দেখতে পান স্থানীয়রা। পরে তারা থানায় খবর দেন। খবর পেয়ে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে কঙ্কালটি উদ্ধার করা হয়েছে। কঙ্কালটি গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে, দীর্ঘদিন আগেই তার মৃত্যু হয়েছে। তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিডি প্রতিদিন/এএম



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews