সিলেটবাসীকে আরও নিরাপদ রাখতে অপরাধ দমনে পুলিশের অভিযান চলছেই। গত ৪০ দিনে নগরীর বিভিন্ন থানা এলাকা থেকে অভিযান চালিয়ে মোট ৭৮জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে মহানগর পুলিশের মিডিয়া সেল।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তারা জানায়, গত ১ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত তারা সিলেট মহানগর পুলিশের জালালাবাদ, এয়ারপোর্ট, শাহপরাণ, মোগলাবাজার, দক্ষিণ সুরমা, কোতোয়ালী থানাপুলিশ এবং গোয়েন্দা বিভাগের অভিযানে এই ৭৮জন ছিনতাইকারীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়।

মহানগর পুলিশে গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. মনজুরুল আলম জানান, ছিনতাইকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে এগুচ্ছে সিলেট মহানগর পুলিশ। কমিশনার আব্দুল কুদ্দুছ পিপিএম এ ব্যাপারে অত্যন্ত কঠোর অবস্থানে। তার নির্দেশেই সিলেটকে আরও নিরাপদ, শান্তিপূর্ণ ও বাসযোগ্য নগরী হিসাবে গড়ে তুলতে এসএমপি কাজ করছে।

এ ব্যাপারে তথ্য দিয়ে নগরবাসীর সহযোগীতাও চাওয়া হয়েছে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews