পরিচালক সাইফ চন্দন পরিচালিত অ্যাকশনধর্মী সিনেমা মালিক-এর ট্রেলার ও প্রথম গান ‘গুলগুলি পিঠা’ প্রকাশের পর থেকেই দর্শকমহলে আলোচনা তৈরি হয়েছে। সেই ধারাবাহিকতায় এবার প্রকাশ্যে এসেছে সিনেমাটির দ্বিতীয় গান ‘দিলাম তোমায় কথা’।

বুধবার (২৭ মে) গানটি প্রকাশ করা হয় টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে।

গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল। সুর ও সংগীতায়োজন করেছেন অদিত রহমান। এতে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা ও পারভেজ খান।

অ্যাকশন ও গ্যাংস্টার ঘরানার আবহের বাইরে গানটিতে উঠে এসেছে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম-এর রোমান্টিক রসায়ন। মিউজিক ভিডিওতে তাদের খুনসুটি, আবেগঘন মুহূর্ত ও অভিব্যক্তি দর্শকদের দৃষ্টি কাড়ছে।

এর আগে গত সোমবার (২৫ মে) প্রকাশ পায় সিনেমাটির প্রথম আইটেম সং ‘গুলগুলি পিঠা’। তারও আগে মুক্তি দেওয়া হয় সিনেমার ট্রেলার, যা দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলে।

এক জেদি মানুষের অপরাধ জগতের একচ্ছত্র ক্ষমতাধর হয়ে ওঠার গল্প নিয়ে নির্মিত ‘মালিক’ সিনেমাটি ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

এমআর// 




Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews