কোনো জাঁকজমকপূর্ণ আয়োজন ছিল না, ছিল না ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়ার তাড়াহুড়ো। খেলার মাঠের সমস্ত আলো, ক্যামেরা আর কোলাহল পেছনে ফেলে নীরবেই নিজের শৈশবের শহর রোসারিওতে ফিরেছেন বিশ্বজয়ী ফুটবল তারকা লিওনেল মেসি। কিছুদিন এখানে বিশ্রাম নিয়ে আবারও পরবর্তী গন্তব্যে রওনা হবেন।
দীর্ঘ ও ব্যস্ত মৌসুম শেষে পরিবারের সদস্যদের সঙ্গে একান্ত কিছু সময় কাটানোর লক্ষ্যেই এ মহাতারকার আড়ম্বরহীন আগমন। ফ্লোরিডার ফোর্ট লডারডেল থেকে নিজের প্রাইভেট জেটে করে রোসারিওতে আসেন তিনি। তবে এখনও সাধারণ মানুষকে দেখা দেননি।
মেসির সাথে তার স্ত্রী, তিন সন্তান আছেন যারা পুরো বিশ্বকাপে সাথে ছিলেন। দুজন তরুণী মেসির ফিরে আসার প্লাকার্ডে লিখেছেন এভাবে, ‘মেসি, আপনি একজন কিংবদন্তি। আমাদের হৃদয়ে সীমাহীন আনন্দ দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ। পুরো দেশ আপনাকে ভালোবাসে।’
মার্কিন যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের কাছে ফাইনাল হেরে দেশে ফেরে আর্জেন্টিনা। বিশ্বকাপের শিরোপা হাতছাড়া হলেও দেশে ফিরে সমর্থকদের ভালোবাসা আর বীরোচিত সংবর্ধনায় পেয়েছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। আসর জুড়ে অদম্য লড়াই আর পারফরম্যান্সের কারণেই তাদের বীরের মর্যাদায় বরণ করে নিয়েছে দেশের ফুটবলপ্রেমীরা।