গত মাসের বিশ্বকাপ ফাইনালে একমাত্র গোল করা স্পেনের ফরোয়ার্ড ফেরান তোরেস বার্সেলোনা থেকে দু’বারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ক্লাব পিএসজিতে যোগ দিয়েছেন।

ধারণা করা হচ্ছে ২৬ বছর বয়সী এই স্ট্রাইকারকে দলে নিতে লিগ ওয়ানের চ্যাম্পিয়নদের খরচ হয়েছে ৫ কোটি ইউরো।

ক্লাবের বিবৃতিতে বলা হয়, ‘প্যারিস সেইন্ট-জার্মেই আনন্দের সাথে ফেরান তোরেসকে দলে নেয়ার ঘোষণা করছে। বিশ্বকাপজয়ী এই স্প্যানিশ ফরোয়ার্ড ২০৩১ সাল পর্যন্ত ক্লাবের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন।’

ভ্যালেন্সিয়া ও ম্যানচেস্টার সিটির সাবেক এই তারকা পিএসজি কোচ লুইস এনরিকের সাথে আবারো কাজ করবেন। স্পেনের কোচ থাকার সময় ২০২০ সালে নেশন্স লিগে জার্মানির বিপক্ষে ম্যাচ দিয়ে তোরেসকে জাতীয় দলে অভিষেক করিয়েছিলেন এনরিকে।

বার্সেলোনায় থাকাকালে তিনটি লা লিগা শিরোপা জেতা তোরেস বিশ্বকাপ ফাইনালে বদলি হিসেবে মাঠে নামেন।

৬৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই ফরোয়ার্ড অতিরিক্ত সময়ে গোল করে আর্জেন্টিনার টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের আশা শেষ করে দেন।

‘দ্য শার্ক’ নামে পরিচিত তোরেস ২০২১-২২ মৌসুমের ট্রান্সফার উইন্ডোতে বার্সেলোনায় যোগ দেন। কাতালান ক্লাবটির হয়ে ২০৭ ম্যাচে ৬৫ গোল করেন তিনি। এর মধ্যে ২০২৫ সালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে কোপা দেল রের ফাইনালে জয়ের ম্যাচের গোলটিও রয়েছে।

বার্সেলোনা তাদের ওয়েবসাইটে দেয়া বিবৃতিতে বলেছে, ‘গত সাড়ে চার মৌসুমে ফেরান তোরেসের নিষ্ঠার জন্য ক্লাব তাকে ধন্যবাদ জানাচ্ছে এবং তার পেশাদার ক্যারিয়ারের পরবর্তী অধ্যায়ের জন্য সর্বোত্তম শুভকামনা জানাচ্ছে।’

ফরাসি রাজধানীতে তোরেসের যোগদানের ফলে প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুলের পিএসজির ২৩ বছর বয়সী দুর্দান্ত উইঙ্গার ব্র্যাডলি বারকোলাকে দলে নেয়ার সম্ভাবনা বাড়তে পারে। বিশ্বকাপে ফ্রান্সের হয়ে নজরকাড়া পারফরম্যান্স করেছিলেন বারকোলা।

দুই ক্লাবের মধ্যে কয়েক সপ্তাহ ধরে আলোচনা চলছে। তবে পিএসজির চাওয়া প্রায় ১৫ কোটি ইউরো। এখন পর্যন্ত সেটিই চুক্তির পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে।

সূত্র : বাসস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews