যুদ্ধে বেসামরিক স্থাপনায় হামলা চালানো বেআইনি বলে জানিয়েছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা। সোমবার (৬ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে ইউরোপীয় কাউন্সিলের সভাপতি বলেন, বেসামরিক অবকাঠামো, বিশেষ করে জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা বেআইনি ও অগ্রহণযোগ্য। এটি ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের ক্ষেত্রেও প্রযোজ্য এবং এটি সর্বত্রই প্রযোজ্য। ইরানের বেসামরিক জনগণই ইরানি শাসকগোষ্ঠীর প্রধান শিকার। সামরিক অভিযানের বিস্তৃতির ক্ষেত্রেও তারাই প্রধান শিকার হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী পুনরায় খুলে না দিলে ইরানের বেসামরিক অবকাঠামো ধ্বংস করে দেওয়ার হুমকি দেওয়ার পর তিনি মন্তব্য করেন।

কস্তা আরও বলেন, ইউরোপীয় ইউনিয়ন ইরানকে এই অঞ্চলের দেশগুলোর ওপর হামলা অবিলম্বে বন্ধ করতে এবং হরমুজ প্রণালীর মাধ্যমে পূর্ণ নৌচলাচলের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার অনুমতি দিতে আহ্বান জানাচ্ছি। কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংঘাত এড়িয়ে নেওয়া সম্ভব বলেও জানান তিনি।

সূত্র: এএফপি।

বিডি প্রতিদিন/কামাল



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews