ম্যাচ শুরুর আগে থেকে সান সিরোর বাইরে ছিল উৎসবের আবহ। শিরোপা নিশ্চিত করতে ইন্টার মিলানের প্রয়োজন ছিল কেবল এক পয়েন্ট। তবে পার্মাকে হারিয়েই এক মৌসুম পর আবার সেরি আ চ্যাম্পিয়ন হলো দলটি।

ঘরের মাঠে রোববার রাতে ২-০ গোলে জিতেছে ক্রিস্তিয়ান কিভুর দল। প্রথমার্ধে মার্কাস থুরাম দলকে এগিয়ে নেওয়ার পর, শেষ দিকে ব্যবধান বাড়ান হেনরিখ মিখিতারিয়ান।

ইতালির শীর্ষ লিগের দ্বিতীয় সফলতম দল ইন্টারের ২১তম শিরোপা এটি। ৩৬টি শিরোপা নিয়ে তাদের ওপরে আছে ইউভেন্তুস।

তিন রাউন্ড বাকি থাকতেই শিরোপা পুনরুদ্ধার করল ইন্টার। ৩৫ ম্যাচে ২৬ জয় ও চার ড্রয়ে তাদের পয়েন্ট হলো ৮২। সমান ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে গতবারের জয়ী নাপোলি।

এসি মিলান ৬৭ পয়েন্ট নিয়ে তিনে, ইউভেন্তুস ৬৫ পয়েন্ট নিয়ে চারে আছে। েপাঁচ নম্বরে কোমোর পয়েন্ট ৬২, একটি ম্যাচ কম খেলেছে তারা। ৩৫ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে আছে পার্মা।

বিডি-প্রতিদিন/এআইডি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews