গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মুহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত করার সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আহ্বায়ক আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব (মধুপুর)। একটি মাহফিলে দেওয়া বক্তব্যে তিনি সরকার কর্তৃক একজন সালাফি বা ‘লা-মাযহাবী’ মতাদর্শের ব্যক্তিকে ধর্মীয় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়ার তীব্র সমালোচনা করেন।

বক্তব্যে মধুপুর পীর সাহেব বলেন, “হানাফি মাযহাবের দেইখা দেইখা একটা লামাজহাবিকে—যে আগে শিবিরের হোতা ছিল, বেদাতিদের হোতা, সে কোনোদিন সহিহ ব্যাখ্যা করে? যে নাকি তবলিগি শানে বেয়াদবি করে, এই লোক কি বাংলাদেশের ৯০ ভাগ মুসলমানের ধর্ম প্রতিমন্ত্রী হতে পারে?”

সরকার বা প্রধানমন্ত্রীর অগোচরে ভুল বুঝিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকতে পারে উল্লেখ করে তিনি বলেন, “আমরা ধইরা নিলাম যে, সরকারের এতে দোষ নাই। সরকারকে কেউ বুঝাইছে, উনি হয়তো বুঝেন নাই।”

দেশের সংখ্যাগরিষ্ঠ হানাফি ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আলেমদের ঐক্যবদ্ধ অবস্থানের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি আরও জানান, এই সিদ্ধান্ত পরিবর্তনের দাবিতে তারা বেশ কয়েক দিন ধরেই ধারাবাহিক প্রতিবাদ জানিয়ে আসছেন। শীর্ষ কওমি ও হানাফি আলেমদের সমর্থন উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, “এইটা কি আমার একা কইতে হবে? এটা আব্দুল কুদ্দুস সাবরেও লাগবে না বইলা দিতে আমাদের? মাওলানা মাহমুদ হাসান সাবকে নিয়ে যাইতে পারুম না? লালবাগেরটা তো আর লাগবে না? পটিয়ার হাজারীও লাগবে না?”



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews