বন্যার কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম বোর্ডের পাঁচ জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২৭ জুলাই শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এক্ষেত্রে অন্যান্য শিক্ষাবোর্ডের সঙ্গে মিল রেখে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ীই আপাতত পরীক্ষা দেবেন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবানের পরীক্ষার্থীরা।

নিয়মিত পরীক্ষা শেষ হওয়ার পর তারা যে কয়েকটি বিষয়ের পরীক্ষায় অংশ নিতে পারেননি, সেগুলোর নতুন সময়সূচি ঘোষণা করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী
সাম্প্রতিক বন্যাপরবর্তী পরিস্থিতির কারণে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের অধীন চলমান ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছিল। চট্টগ্রাম বাদে বাকি জেলাগুলো হলো রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews