প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া সিটি করপোরেশন ঘোষণা করায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ পদযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে শহীদ খোকন শিশু পার্কে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বগুড়া প্রেস ক্লাব ও বগুড়া সাংস্কৃতিক ফোরামের যৌথ আয়োজনে অনুষ্ঠানের উদ্বোধন করেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

বগুড়া সাংস্কৃতিক ফোরামের সমম্বয়কারী বিএনপি নেতা কে এম খায়রুল বাশারের সভাপতিত্বে ও বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপি নেতা আলী আজগর তালুকদার হেনা, প্রেস ক্লাব সভাপতি রেজাউল হাসান রানু, বিএনপি নেতা এম আর ইসলাম স্বাধীন প্রমুখ।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী বগুড়াবাসীকে অনেক ভালোবাসেন। তাই তিনি সরকারের দুই মাসের মাথায় বগুড়া সিটি করপোরেশন ঘোষণা করেছেন। উন্নয়নবঞ্চিত বগুড়াবাসীর জন্য আরো উন্নয়ন করবেন তিনি। তাই বগুড়াবাসীর পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই।

পরে সন্ধ্যায় হয় সাংস্কুতিক অনুষ্ঠান।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews