জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যশোর জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ছয় মাসের জন্য এ কমিটির অনুমোদন দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।

রোববার (৯ আগস্ট) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অনুমোদনে যশোর জেলা শাখার এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে মো. নূরুজ্জামানকে আহ্বায়ক, ড. শহীদুল ইসলাম জাবিরকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং শাহজাহান কবীর ও আসাদুজ্জামান বাবুলকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। মনিরুজ্জামান আজাদকে সদস্যসচিব, ইঞ্জিনিয়ার আরিফ জামানকে সিনিয়র যুগ্ম সদস্যসচিব, সাজিদ সারোয়ার ও বাদল উর রহমানকে যুগ্ম সদস্যসচিব এবং সালমা আক্তার আশা ও আব্দুল মতিনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

এছাড়া ইঞ্জিনিয়ার বায়েজিদ হোসাইনকে জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় কমিটির অনুমোদনপত্রে বলা হয়েছে, অনুমোদিত কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটির কাছে জমা দিতে হবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews