শেরপুরের ঝিনাইগাতীর মিনি স্টেডিয়ামে নির্বাচনি জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, এ সরকার স্মৃতি ভুলে যাওয়া সরকার। সরকারের বয়স এক মাস। এর মধ্যেই আওয়ামী লীগের ১৭ বছরের অত্যাচার, ’২৪-এর আন্দোলনের ইতিহাস ভুলে গেছে।

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে গতকাল দুপুরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। আরও বক্তব্য রাখেন জামায়াত মনোনীত প্রার্থী মাসুদুর রহমান মাসুদ ও স্থানীয় নেতা-কর্মীরা। মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করে বলেন, সরকারের অপকর্ম তুলে ধরতে সংসদ শক্তিশালী করা দরকার। এজন্য তিনি দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান। দেশের মানুষ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করে। জনগণের ভোটাধিকার নিশ্চিত হলেই প্রকৃত প্রতিনিধিত্ব প্রতিষ্ঠিত হবে। তাই আগামী নির্বাচনে জনগণকে সচেতন হয়ে সঠিক প্রার্থীকে বেছে নিতে হবে। তার দাবি, দাঁড়িপাল্লা প্রতীক ন্যায়বিচার ও ইনসাফের প্রতীক। এ প্রতীকের পক্ষে সমর্থন দিন।

গত ৪ ফেব্রুয়ারি জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে গত ১২ ফেব্রুয়ারি এ আসনের নির্বাচন স্থগিত করা হয়। ৯ এপ্রিল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ আসনে বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল, জামায়াতের আলহাজ মাসুদুর রহমান এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) মনোনীত প্রার্থী মিজানুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews