নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সাজেকে যাচ্ছেন পর্যটকেরা, যান চলাচলও স্বাভাবিক

একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৬টি সূত্র

সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:

ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর রাঙামাটির সাজেক ভ্যালিতে পর্যটকেরা যেতে শুরু করেছেন। আঞ্চলিক দুটি সংগঠনের অবরোধ স্থগিতের কারণে খাগড়াছড়ি-রাঙামাটি সড়কে যান চলাচলও স্বাভাবিক হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে পর্যটকেরা ওই সড়ক দিয়ে সাজেক যাচ্ছেন। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট স্টেশনের লাইনম্যান মো. জসিম প্রথম আলোকে বলেন, আজ শুক্রবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএনজিচালিত অটোরিকশা, মাহিন্দ্রা ও পিকআপসহ অন্তত ১০০টি যানবাহন সাজেক এসেছে। এসব যানবাহনে আনুমানিক ৮০০ পর্যটক সাজেকে প্রবেশ করেছেন।

সংক্ষিপ্ত বিবরণ: Prothom Alo
নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সাজেকে যাচ্ছেন পর্যটকেরা, যান চলাচলও স্বাভাবিক