সিটির বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল বসুন্ধরা কিংস

একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ২টি সূত্র

সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:

সিটি ক্লাবের বিপক্ষে ৩-০ গোলের বড় ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়লো বসুন্ধরা কিংস। শুক্রবার গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে দুপুর ২টা ৪৫ মিনিটে ম্যাচটি শুরু হয়। ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ চালাতে থাকে কিংস। তবে সফলতা আসে ম্যাচের দ্বিতীয়ার্ধে। দলের পক্ষে প্রথম গোলটি করেন রবসন রবিনহো। প্রথম গোলের পর আক্রমণের গতি আরও বাড়িয়ে দেয় কিংস। আক্রমণে দিশেহারে হয়ে পড়ে প্রতিপক্ষ সিটি ক্লাব। সেই সুযোগে আবারও এগিয়ে যায় বসুন্ধরা কিংস। এবার গোলটি করেন এমেকা। পেনাল্টি থেকে গোলটি করেন তিনি।

সংক্ষিপ্ত বিবরণ: Bangladesh Pratidin
সিটির বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল বসুন্ধরা কিংস