বাঙ্গি নিউজখবরের ভিড়ে, যা জানা দরকারবেড়েছে সবজির দাম, মাছ-মুরগির বাজারেও স্বস্তি নেই
একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৬টি সূত্র
সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:
রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত দাম বাড়ায় বাড়তি চাপে পড়েছেন ক্রেতারা। শীতকালীন আগাম সবজি বাজারে উঠতে শুরু করলেও সেগুলো বিক্রি হচ্ছে চড়া দামে। অন্যদিকে, মাছ ও মুরগির বাজারেও স্বস্তি নেই। তবে মাংসের দাম মোটামুটি স্থিতিশীল রয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর শেওড়াপাড়া, আগারগাঁও, বাড্ডা ও ভাটারা নতুনবাজার ঘুরে নিত্যপণ্যের এমন চিত্র দেখা গেছে। বাজার ঘুরে দেখা যায়, সরবরাহ ভালো থাকলেও গ্রীষ্মকালীন সবজির দাম বেড়েছে।
সংক্ষিপ্ত বিবরণ: Bangladesh Pratidin









