বাঙ্গি নিউজখবরের ভিড়ে, যা জানা দরকার১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের ফেরাতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৭টি সূত্র
সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:
আগামী ১২ থেকে ১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারে ফেরার পথ সুগম করতে বাংলাদেশ জাতিসংঘ ও দ্বিপক্ষীয় অংশীদারদের সঙ্গে আলোচনা জোরদার করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। শুক্রবার (২০ নভেম্বর) রোহিঙ্গা গণহত্যার বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের প্রেক্ষিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, আমরা এই আলোচনাগুলো অত্যন্ত জোরালোভাবে চালিয়ে যাব, যাতে আগামী এক থেকে দেড় বছরের মধ্যে তাদের নিরাপদে ফিরে যাওয়ার ব্যবস্থা করা যায়।
সংক্ষিপ্ত বিবরণ: The Daily Ittefaq












