ছাত্রলীগ নেতা পরিচয়ে ওসিকে হুমকি—‘তোর বংশ শেষ করে দেব, কাফনের কাপড় রেডি রাখিস’

একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৪টি সূত্র

সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:

চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। হোয়াটসঅ্যাপে একাধিক বার্তা পাঠিয়ে তাঁকে হুমকি দেওয়া হয়। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। প্রাণনাশের হুমকি দিয়ে হোয়াটসঅ্যাপে বার্তাগুলো পাঠানো হয় গত বুধবার রাতে। ওই দিনই থানায় জিডি করেন ওসি। তবে আজ শুক্রবার বিষয়টি জানাজানি হয়। হুমকি দেওয়া ব্যক্তি নিজেকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা পরিচয় দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

সংক্ষিপ্ত বিবরণ: Prothom Alo
ছাত্রলীগ নেতা পরিচয়ে ওসিকে হুমকি—‘তোর বংশ শেষ করে দেব, কাফনের কাপড় রেডি রাখিস’