মীরসরাইয়ে পুলিশের টহল ভ্যানে বাসের ধাক্কা, আহত ৬ সদস্য

একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৪টি সূত্র

সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:

চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারইয়ারহাটে পুলিশের একটি টহল ভ্যানে ধাক্কা দিয়েছে একটি যাত্রীবাহী বাস। এতে ভ্যানে থাকা ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌর বাজারের দক্ষিণে চিনকী আস্তানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন এসআই মিল্টন, এএসআই সালাহ উদ্দিন, কনস্টেবল শফিক, কনস্টেবল রানা, আরিফ ও সাফায়েত। তাদের মধ্যে চারজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহত কনস্টেবল শফিক ও রানার অবস্থা আশঙ্কাজনক।

সংক্ষিপ্ত বিবরণ: Bangla Tribune
মীরসরাইয়ে পুলিশের টহল ভ্যানে বাসের ধাক্কা, আহত ৬ সদস্য