বাঙ্গি নিউজখবরের ভিড়ে, যা জানা দরকারমায়ের জমানো টাকায় চিকিৎসা, পাওনা ৫০ লাখ টাকা নিয়ে ক্ষোভ ‘মেঘদল’ ব্যান্ড সদস্যের
একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৪টি সূত্র
সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন জনপ্রিয় ব্যান্ড ‘মেঘদল’র গিটারিস্ট ও সাউন্ড ইঞ্জিনিয়ার রাশিদ শরীফ শোয়েব। ডেঙ্গুর পাশাপাশি ডায়াবেটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন তিনি। এদিকে দীর্ঘদিনের বকেয়া পারিশ্রমিক না পাওয়ায় আর্থিক সংকটে পড়ে মায়ের জমানো সঞ্চয়পত্র ভেঙে নিজের চিকিৎসার খরচ চালাতে হচ্ছে বলে জানিয়েছেন এই সংগীতশিল্পী। ফেসবুকে এক পোস্টে শোয়েব জানান, সাত দিন ধরে হাসপাতালে ভর্তি তিনি। নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে তিনি লেখেন, ‘অবস্থা ভয়ানক। জানি না কবে বাসায় যেতে পারবো।
সংক্ষিপ্ত বিবরণ: Bangla Tribune






