বাঙ্গি নিউজখবরের ভিড়ে, যা জানা দরকারপুলিশের গাড়িতে আগুন দেওয়ার কথা স্বীকার করে ফেসবুকে পোস্ট, যুবক আটক
একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৫টি সূত্র
সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:
মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার স্বীকারোক্তি দিয়ে ফেসবুকে পোস্ট করা রাজিব চন্দ্র দাস নামে একজনকে আটক করেছে পুলিশ। বিজ্ঞাপন রোববার (১ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরার ৯ নম্বর সেক্টরের প্যারাগন মাঠ এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়। উত্তরা পশ্চিম থানায় ওসি খালিদ মনসুর বিষয়টি নিশ্চিত করেছেন। পোশাকশ্রমিকদের আন্দোলন চলাকালে মিরপুর ১১ নম্বরে মেট্রোরেল স্টেশনের নিচে পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে স্বীকারোক্তিমূলক পোস্ট দেন রাজিব।
সংক্ষিপ্ত বিবরণ: Daily Amar Desh







