বাঙ্গি নিউজখবরের ভিড়ে, যা জানা দরকারটানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ
একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৪টি সূত্র
সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:
কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিটের ভাসমান এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ৪ থেকে ৭ নভেম্বর পর্যন্ত টানা চার দিন রাজধানী ঢাকাসহ সারা দেশে তীব্র গ্যাস সংকট দেখা দিতে পারে। এ সময় গৃহস্থালি, শিল্পকারখানা ও বিদ্যুৎ কেন্দ্রসহ সার্বিক গ্যাস সঞ্চালন লাইনে স্বল্প চাপ বিরাজ করবে বলে জানিয়েছে তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। রোববার (১ নভেম্বর) পেট্রোবাংলার উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্যের কথা জানানো হয়।
সংক্ষিপ্ত বিবরণ: News24 Bangladesh






