বাঙ্গি নিউজখবরের ভিড়ে, যা জানা দরকারকঙ্গোর বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরে স্কুলে আগুন, নিহত ২৯ শিশু
একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৪টি সূত্র
সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:
ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) বিদ্রোহী-নিয়ন্ত্রিত বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৯ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে স্কুলশিক্ষার্থীও রয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আফ্রিকান কন্টিনেন্টাল ফোর্সেস/এএফসি-এম২৩ বিদ্রোহী গোষ্ঠীর মুখপাত্র লরেন্স কানিউকা এ তথ্য জানান। তিনি জানান, নিহতদের মধ্যে ১৯ জন মেয়ে ও পাঁচজন ছেলে রয়েছে। কানিউকা আরও জানান, আহত ২৯ জনকে স্থানীয় বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে ২১ জনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
সংক্ষিপ্ত বিবরণ: Bangladesh Pratidin






