রাতে কেমন থাকবে ঢাকা ও আশপাশের আকাশ জানাল আবহাওয়া অফিস

একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ২টি সূত্র

সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:

ঢাকা ও আশপাশের এলাকায় আজ বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অধিদফতর জানায়, রাতের মধ্যে রাজধানী ও আশপাশের এলাকায় পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ সময় রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

সংক্ষিপ্ত বিবরণ: News24 Bangladesh
রাতে কেমন থাকবে ঢাকা ও আশপাশের আকাশ জানাল আবহাওয়া অফিস