থানার ভেতরে দাঁড়িয়ে ‘থানার ইট খুলে নেওয়ার’ হুমকি এনসিপি নেতার

একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৩টি সূত্র

সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:

নারায়ণগঞ্জের ফতুল্লায় দলের এক নেতার ওপর হামলার পর ফতুল্লা মডেল থানার ভেতরে দাঁড়িয়ে ‘থানার ইট খুলে নেওয়ার’ হুমকি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারায়ণগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক যুবাইর সরদার। সোমবার রাতে থানার ভেতরে ওসির কক্ষের সামনে নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া তার এ বক্তৃতার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। ভাইরাল হওয়া ১৭ সেকেন্ডের ওই ভিডিওতে যুবাইর সরদারকে বলতে শোনা যায়, ‘আমি যুবাইর সরদার, নারায়ণগঞ্জ এনসিপির আহ্বায়ক। যদি আমার একটা

সংক্ষিপ্ত বিবরণ: The Daily Ittefaq
থানার ভেতরে দাঁড়িয়ে ‘থানার ইট খুলে নেওয়ার’ হুমকি এনসিপি নেতার