১০ বছর পর ঘরের বাইরে জমেলা, হুইলচেয়ারে বসালেন জেলা প্রশাসক

একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ২টি সূত্র

সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার দীঘিরপাড় গ্রামের জমেলার বয়স ৭০ পেরিয়েছে। জীবনের এই শেষ প্রান্তে এসে তার দিন কাটে একটি বিছানায়। ঘরের চার দেয়ালই যেন তার পৃথিবী। ১০ বছরের বেশি সময় ধরে সেই ঘর থেকে বের হতে পারেননি তিনি। দীর্ঘ এক দশক পর হুইলচেয়ারে বসে সেই ঘরের বাইরে এলেন তিনি। কোমর থেকে নিচের অংশ পক্ষাঘাতগ্রস্ত হওয়ায় নিজের শরীরটুকুও নড়াচড়া করতে পারেন না তিনি। বিছানা থেকে ওঠা, বসা কিংবা প্রস্রাব-পায়খানার মতো স্বাভাবিক কাজগুলোও অন্যের সহযোগিতা ছাড়া সম্ভব হয় না। দিনের পর দিন, বছরের পর বছর

সংক্ষিপ্ত বিবরণ: NTV Bangladesh
১০ বছর পর ঘরের বাইরে জমেলা, হুইলচেয়ারে বসালেন জেলা প্রশাসক