থাইল্যান্ডে তেল শোধনাগারে বিস্ফোরণ, আহত ৭

একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ২টি সূত্র

সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি তেল শোধনাগারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অন্তত সাতজন আহত হয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। এ ঘটনায় আশপাশের বাসিন্দাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ব্যাংককের পূর্বাঞ্চলে অবস্থিত ফ্রা খানং তেল শোধনাগারে এ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শোধনাগারটির পরিচালনাকারী প্রতিষ্ঠান ব্যাংচাক করপোরেশন জানিয়েছে, আগুন লাগার পরপরই তাদের সব উৎপাদন ইউনিট বন্ধ করে দেওয়া হয়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

সংক্ষিপ্ত বিবরণ: Bangladesh Pratidin
থাইল্যান্ডে তেল শোধনাগারে বিস্ফোরণ, আহত ৭