বাঙ্গি নিউজখবরের ভিড়ে, যা জানা দরকারবেড়েছে এলএনজি সরবরাহ, শিল্প ও আবাসিকে গ্যাসের চাপ কিছুটা বাড়তে পারে
একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৩টি সূত্র
সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:
দেশে দীর্ঘদিন ধরে চলা গ্যাস-সংকট কাটিয়ে সরবরাহ পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে যাচ্ছে। সোমবার সন্ধ্যা থেকে জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহ বাড়ানো হয়েছে। রাত ৯টার হিসাব অনুযায়ী, এলএনজি থেকে ৯৮ কোটি ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। এর সঙ্গে দেশীয় গ্যাসের ১৬০ কোটি ঘনফুট যোগ হয়ে মোট সরবরাহ দাঁড়ায় ২৫৮ কোটি ঘনফুট। এতে মঙ্গলবার থেকে বিশেষ করে শিল্প ও আবাসিক গ্রাহকদের গ্যাসের চাপ কিছুটা বাড়তে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। গ্যাস সরবরাহের হিসাবে দেখা যায়, সোমবার রাত ৮টায় দেশে মোট ২৩৬ কোটি
সংক্ষিপ্ত বিবরণ: Bangladesh Pratidin




