রোগী পৌঁছে দিয়ে ফেরার পথে স্পিডবোটের সঙ্গে বাল্কহেডের সংঘর্ষ, নিহত ২

একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · টি সূত্র

সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:

রোগীকে দ্রুত হাসপাতালে পৌঁছে দিতে স্পিডবোট নিয়ে ছুটেছিলেন এক তরুণ ও এক যুবক। পরে রোগীকে স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে তাঁদের আর নিজেদের বাড়ি ফেরা হয়নি। কিছুক্ষণের মধ্যে দুর্ঘটনার কারণে একই হাসপাতালে তাঁদের ফিরতে হয় লাশ হয়ে।গতকাল সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় এ ঘটনা ঘটে। গতকাল রাত ১০টার দিকে উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের কাছে বেমালিয়া নদীতে স্পিডবোট ও স্টিলের বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষে ওই দুজনের মৃত্যু হয়। তাঁরা হলেন একই উপজেলার চাতলপাড় গ্রামের দয়াল ভূঁইয়া

সংক্ষিপ্ত বিবরণ: Prothom Alo
রোগী পৌঁছে দিয়ে ফেরার পথে স্পিডবোটের সঙ্গে বাল্কহেডের সংঘর্ষ, নিহত ২